ধুলিয়ান শহরকে আলোক সজ্জা করতে বরাদ্দ ২.৮৯ কোটি টাকা

 

Dhulian Map

ধুলিয়ানঃ ধুলিয়ান পৌর এলাকাকে নতুন করে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে ধুলিয়ান পৌরসভা। রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং নতুন পৌর-ভবন নির্মাণ এর কাজ শুরু করতে চলেছে পৌরসভা। এসবের মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা। সূত্র অনুযায়ী, ধুলিয়ানের সদর ঘাট সৌন্দর্য্যায়নের পর এবার ধুলিয়ান পৌর-এলাকাকে আলোক সজ্জা করতে বরাদ্দ করা হয়েছে ২.৮৯ কোটি টাকা। আগামী ৭বছর প্রতিটি ওয়ার্ডে এলইডি বাল্ব লাগানো ও তার রকষাণাবেক্ষণের দ্বায়িত্ব ইপিএল সংস্থার। পৌর-সদস্যমন্ডলীদের দাবি, বর্তমান সরকারের উন্নয়নের জন্য আধুনিক পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, আমাদের ধুলিয়ান পৌরসভা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন