গোপন সুত্রে খবর পেয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এবং দু'জন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ জানান গতকাল অর্থাৎ ২৪ জুলাই বিকালে তালাই মোড় গ্রামে ৩৪নং জাতীয় সড়কে কলকাতাগামী একটি লরি থেকে গাঁজা উদ্ধার করে লরির দু'জনকে গ্রেপ্তার করা হয়। পাচারদের প্রধান বিশ্বজিৎ দেবনাথ, তার বাড়ি নদীয়া জেলার কল্যানীতে।
লরীর চালক কৃষ্ণ বর্মনের বাড়ি কোচ বিহারের তুফানগেঞ্জ। পুলিশ সুত্রে জানা যায় গতকালকে সেই গাঁজা কল্যানীতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সুত্রে খবর অনুযায়ী পুলিশ সেই লরীতে তল্লাশি চালিয়ে আদা বোঝাই বস্তার ভেতর থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেন।
