ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, ১৬তম ম্যাচ
মেলবোর্নঃ ২৩শে অক্টোবর রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ, টানটান উত্তেজনায় ভরে উঠবে স্টেডিয়াম। টি এই ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে৷ তবে বৃষ্টির সংকেতে হতাশা গ্রস্থ ফ্যানরা৷ মেলবোর্নে রবিবারের মেগা ইভেন্টে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ৷ এদিন বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ১৫ থেকে ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। খেলার ফলাফল জন্য অন্তত ৫ ওভার করে উভয় পক্ষকেই খেলতেই হবে। উভয় দলই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইলে মুখোমুখি হয়। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারতীয় দল। যদিও প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হয়, কিন্তু দ্বিতীয়বারে তারা বিশ্বকাপ নিজেদের নামে করে নেন। এ পর্যন্ত উভয় দলই দু'টো ফাইনাল খেলেছে। এবং তারা একটিতে জয়ী এবং একটিতে পরাজয় হয়েছে। চলতি মরশুমে ভারতীয় দল ১ নং র্যাঙ্কিং-এ রয়েছে। এবং পাকিস্তানি দল ৩ নং র্যাঙ্কিং-এ রয়েছে।
