বিদ্রোহী কণ্ঠ - কবিতা | Rebellious Voice

বিদ্রোহী কণ্ঠ

কবি- ডঃ মহঃ তোহা সেখ
আপোষহীন অবিচল অটল আমি বিদ্রোহী।
অন্যায় ভন্ডামি অত্যাচার নাহি কিছু সহি।।
শোষণ-পেষণ জুলুম যন্ত্রণার যত কারবার।
চূর্ণ-বিচূর্ণ আমি ভেঙে করি সব চুরমার।।
কু-চক্রান্তের যত আছে অন্যায় সৃষ্টি বংশ।
আমি রক্ত দিয়ে রুধি করি আমি ধ্বংস ।।
চক্রান্ত অশান্তির যত আছে অশ্লীল ধাঁধা।
আমি চলি উদ্দাম উত্তাল নাহি মানি বাঁধা।।
একরোখা জেদি কেউবা বলে ধরাল কুড়ুল।
বলে বিদ্রোহী আপোষহীন কেউবা নজরুল।।
আমি কি আমি নিজেকে স্বয়ং জানিনা।
চলি সত্যের খোঁজে কাউকে যে মানি না।।
ভুল বুঝিয়ে ছড়ায় অশান্তি অন্যায় শব্দ।
উত্তাল বেগে আসি করি তাদের জব্দ।।
নাহি ডরি হোক যত বড় অন্যায় কারী।
আসুক মৃত্যুর যম তবুও কন্ঠ রাখি জারি ।।
সূক্ষ্ম সন্ত্রাসী কোথা শালা রাবিশের আওলাদ।
অদৃশ্য বেশে করি মুক্ত হোক যত বড় জল্লাদ।।
শোষণ যন্ত্রণা অত্যাচারের কোথায় কারাগার।
করি ধ্বংস লয়প্রাপ্ত করি আমি ছারখার।।
মানুষের মানুষের বাধায় লড়াই যারা খায় খুন।
করি জঞ্জাল সাফ তাদের বুকে ধরায় আগুন।।
আস্ফালন হুমকি হুংকার বিদ্বেষ ভীতি ভয়।
করি আমি ধ্বংস ধুলিস্যাৎ করি আমি ক্ষয়।।
আমি দাবানল অগ্নিকুণ্ড ভয়ঙ্কর নব সৃষ্টি।
জালায় আগুন ছড়ায় যারা অন্যায়ের দৃষ্টি।।
জুলুম শোষণ-বঞ্চনা অন্যায় দেখে আমি ক্ষুব্ধ।
কেউ আসুক বা না আসুক একাই করি যুদ্ধ।।
চোখ রাঙানি দাদাগিরি হুংকার ধমক হুমকি।
আমি আগ্নেগিরির গোলার আগুনের ফুলকি।।
গ্রহতলে আবর্জনা দূষিত যত আছে নালা।
অস্তিত্বহীন ধ্বংস হোক সব অশুভ বালা।।
স্বচ্ছ মুক্ত প্রেম শান্তিময় হোক পৃথিবীর ছন্দ।
বয়ে চলে যাক নালায় আছে যত ধরার গন্ধ।।
দুঃখ যন্ত্রণা আর্তনাদ ক্লেদ ব্যথা বিশ্বের বহি।
মানবতার মেকি রূপে নাহি হৃদয়ে মাঝে রহি।।
প্রাণঘাতক মহামারী যাহার মনুষ্য খেকো নিশা।
নিকৃষ্ট জীব তুমি কি হতে পারো সমাজের দিশা।।
দমন-পীড়ন অত্যাচার সন্ত্রাসী কর রাহাজানি।
হোক মরণ তবু ও শীর নাহি নোয়াতে জানি।।
দমন রুখিবার তরে সৃষ্টি কর নব ভয় ত্রাস।
আমি দুর্বার যোদ্ধা চক্রান্তকারিকে করি গ্রাস।।
স্বৈরাচারী প্রাণঘাতী সৃষ্টি কর অতি মৃত্যুর ধাপ।
ততই হয় পাওয়ারফুল বাড়ে তীব্রতার উত্তাপ।।
জানি অশুভ বেহায়া শক্তি সর্বত্র আছে ঘিরে।
চলি দানব শক্তির বেগে আসি বা না আসি ফিরে।।
দালাল বেহায়া অসভ্য অস্তিত্বহীন জানোয়ার।
তুমি রুধিবে চেষ্টা করিয়াছ করিতেছ বারবার।।
যুযুধান যোদ্ধা রণ যুদ্ধং দেহী চরম ক্ষুরধার।
দুর্নীতির মহামারী কে ভেঙে করি একাকার।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন