কবিঃ মোঃ ইজাজ আহামেদ
যুদ্ধরা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব জুড়ে
কখনও ঠান্ডা লড়াইয়ের ছদ্মবেশ ধরে
কখনও বা আক্রমণাত্মক রূপ ধরে
যুদ্ধাস্ত্র রাজত্ব করছে সারা পৃথিবী জুড়ে
সিংহের মতো তারা দিচ্ছে হুঙ্কার
ছোট ছোট অস্ত্র থেকে শুরু করে
মিসাইল পরমাণু বোমা হাইড্রোজেন বোমার
আরো কত কিছুর-
আকাশে বাতাসে বিরাজিত বারুদের ঘ্রাণ
তারা সর্বত্রই শাখা প্রশাখা বিস্তার করেছে-
গ্রামে শহরে দেশে দেশে এমনকি মহাকাশে
তাদের রেডিয়েশন মানুষের মনে মনে ছড়িয়ে পড়ছে
অনুরণন হচ্ছে পুঁজিবাদের দামামা
প্রায় সর্বত্রই যুদ্ধ যুদ্ধ খেলা আর অস্ত্রের প্রতিযোগিতা
শান্তিরা কোণঠাসা হয়ে পড়েছে যেন
আমার বিশ্বাস শান্তিরা শীঘ্রই কোষ বিভাজন করে শক্তিশালী হয়ে উঠবে
আমার বিশ্বাস শান্তিরা শীঘ্রই নিউক্লিয় ফিউশন করে শক্তিশালী হয়ে উঠবে।
Tags:
কবিতা
