সৌদি আরবে কাজে গিয়ে নিখোঁজ নবগ্রামের রফিকুল শেখ

সৌদি আরবে কাজে গিয়ে নিখোঁজ হলেন নবগ্রামের গুড়া শান্তিপাড়া এলাকার রফিকুল শেখ নামের এক ব্যক্তি। তেমোনি জানান রফিকুল শেখ নামের ওই ব্যক্তির পরিবারের লোকজনেরা । জানা যায় অতি দরিদ্র পরিবারের ছেলে নবগ্রামের গুড়া শান্তিপাড়া এলাকার রফিকুল শেখ তিনি বছর দেড় আগে পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সৌদি আরব কাজে গিয়েছিলেন পরিবারের আর্থিক অবস্থা দূর করতে। সেখানে ভালোভাবে কাজ করছিলেন তিনি কিন্তু হঠাৎ পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবার তার খোঁজ নেয়ার জন্য রফিকুল শেখের সাথে একই ঘরে থাকা হুমায়ুন কবির বলে এক ব্যক্তিকে ফোন করে এবং হুমায়ুন কবির জানায়, রফিকুল শেখ দুদিন ধরে তার ঘরে আসছে না এবং তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই খবর পেয়ে পায়ের নিচে থেকে মাটি সরে যায় রফিকুল শেখের পরিবারের। রফিকুল শেখের বাড়িতে আছেন তার চার বছরের একটি মেয়ে সন্তান এবং স্ত্রী ও বাবা-মা। নিখোঁজ হওয়া নিয়ে চিন্তিত রফিকুল সেখের পরিবারসহ আত্মীয়-স্বজনরা। তবে কি রফিকুল শেখ কোন দুর্ঘটনার স্বীকার হলো নাকি কোনো বিপদে পড়লো? কেনই বা তাকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না? সে বিষয়ে জানতে সব রকমের চেষ্টা চালাচ্ছে পরিবার সহ আত্মীয়-স্বজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন