জঙ্গীপুরের ভাইস-চেয়ারম্যান সন্তোষ চৌধুরী নিজস্ব তহবিল থেকে ৬০০ জনকে শীতবস্ত্র বিতরণ

জঙ্গিপুরের MLA জাকির হোসেনকে বরণ করে নিচ্ছেন জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী

শীতে দুঃস্থ দরিদ্ররা কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাই জঙ্গীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বারো নম্বোর ওয়ার্ডের কাউন্সিলার সন্তোষ চৌধুরী তার ওয়ার্ডের দুঃস্থ দরিদ্র শীতকাতর মানুষদের একটু উষ্ণতা দিতে বা তাদের কষ্ট লাঘব করতে নিজস্ব তহবিল থেকে প্রায় ৬০০ দুঃস্থ দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ করছেন জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী
শীতবস্ত্র বিতরণ করছেন জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, সাংসদ খলিলুর রহমান মহাশয়ের প্রতিনিধি বিকাশ নন্দো, কাউন্সিলার ফিরোজ সেখ, তাসলিম সেখ, তারিকুল সেখ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংসদ খলিলুর রহমান
অনুষ্ঠানে উপস্থিত জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান সহ একগুচ্ছ কাউন্সিলর এবং নেতৃত্বগণ


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন