নার্সিংহোম মালিকের মেয়ের সাথে প্রেম: ফিরোজ শেখের রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে তদন্তের দাবি পরিবারের

জঙ্গীপুর: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ২২ বছর বয়সী যুবক ফিরোজ শেখ চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে লালবাগের খোসবাগ ফরাজিপাড়া এলাকায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি, এবং ৮/৬/২০২৪ তারিখে তার পরিবার রঘুনাথগঞ্জ থানায় নিখোঁজ ডাইরি করে।

ফিরোজের পরিবার অভিযোগ করছে যে, রঘুনাথগঞ্জের এক নার্সিংহোমের মালিকের নাবালিকা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়েছে। তাদের দাবি, বেশ কয়েকবার পালিয়ে গিয়েছিল ঐ মেয়ের সাথে, যার ফলস্বরূপ এই হত্যাকাণ্ড ঘটেছে।

ফিরোজের মৃতদেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন