দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর সাইবার থানায় গত ১০ আগস্ট, ২০২৪ তারিখে একটি বিশেষ মামলা দায়ের করা হয়, যেখানে এক ভুক্তভোগী অনলাইন আর্থিক প্রতারণার শিকার হয়ে ৯.৩০ লক্ষ টাকা হারান। তিনি অজানা দুটি মোবাইল ইনভেস্টমেন্ট অ্যাপ ইনস্টল করার মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েছিলেন এবং একাধিক লেনদেনের মাধ্যমে উল্লেখিত অর্থ হারান।
মামলা দায়েরের পর, সাইবার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রায় তিন মাস ২৭ দিনের অক্লান্ত প্রচেষ্টার পর, আদালতের নির্দেশে ভুক্তভোগীর সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সফল হয় সাইবার পুলিশ।
সম্পূর্ণ অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগী অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট। দক্ষিণ দিনাজপুর সাইবার পুলিশের এই প্রচেষ্টা আর্থিক প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা প্রদান করতে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
