মহম্মদ হোসেন, জঙ্গীপুরে: জঙ্গীপুরবাসী দীর্ঘদিনের প্রতীক্ষার পর, আজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন জঙ্গীপুর অগ্নিনির্বাপন ও জরুরী পরিষেবা কেন্দ্র। এই প্রকল্পের জন্য ব্যয় করা হয়েছে ৪ কোটি ৫৬ লক্ষ ১১ হাজার ৯২ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উদ্বোধনী অনুষ্ঠানে জঙ্গীপুর পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এই কেন্দ্রটি আগুন নেভানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সুষ্ঠু পরিষেবা প্রদান করবে, যা স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা ও সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জঙ্গীপুর ফায়ার স্টেশনের যোগাযোগ নম্বর: 03483 258924 নাম্বারটি সেভ করুন
Tags:
জঙ্গীপুর
