কলকাতাঃ কলকাতা কর্পোরেশনের প্রশাসক, পৌর নগর
উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) মন্ত্রী জাকির হােসেনকে
গতকালকে দেখতে এসেছিলেন এবং আজকে যে পঞ্চম
দফার অপারেশন আছে তার আগাম দোয়া আশির্বাদ
শুভেচ্ছা ও ভালােবাসা দিয়ে গেলেন।
মুর্শিদাবাদ জেলাবাসী সহ জঙ্গীপুরবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
আজ শুক্রবার আবারও পঞ্চম দফায় মন্ত্রী জাকির হােসেন মহাশয়ের অপারেশন হবে।
তাই তিনি সকলের কাছে দুই হাত তুলে মন্দির মসজিদে
গিয়ে ঈশ্বর, আল্লাহ ভগবানের কাছে দোয়া ও আশির্বাদ
করার আবেদন জানিয়েছেন। তাঁর এই অপারেশন সফল
হোক এবং তিনি পুরােপুরি ভাবে সুস্থ
হয়ে উঠুক এই কামনা করছেন রাজ্যের সাধারণ মানুষ।
Tags:
রাজনীতি
