গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কাজে দুর্নীতির অভিযোগ ধুলিয়ানে

গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কাজে দুর্নীতির অভিযোগ ধুলিয়ানে

ভাঙ্গন প্রতিরোধের কাজে দুর্নীতির অভিযোগ । মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌর সভার ১৯ নম্বর ওয়ার্ডের , জৈন কলোনী'র (জৈন সমাজ ) এর সামনে , গঙ্গা পদ্মার ভাঙ্গন প্রতিরোধে অনিয়ম ও কারচুপি করে  বালির বস্তা ফেলা হয়েছে বলে অভিযোগে । সেখানে চরম  দুর্নীতির অভিযোগ উঠেছে । ধুলিয়ানের বিশিষ্ট নাগরিক ও বিশিষ্ট ব্যবসায়ী'দের যৌথ আন্দোলনের ফলে উক্ত জায়গায় ভাঙন প্রতিরোধের জন্য প্রায় দুই ( ২) কোটি , বিরানব্বই (৯২ ) লক্ষ টাকা অনুমোদন হয় ।  সেখানে ভাঙ্গন প্রতিরোধে কারচুপি করে অনিয়ম ভাবেই কাজ করার অভিযোগের পাশাপাশি চরম দুর্নীতির অভিযোগ এনেছেন এলাকার সর্বস্তরের শুভবুদ্ধি নাগরিকগণ । এলাকার মানুষের দাবি , ২  কোটি , ৯২ লক্ষ টাকা অনিয়ম ভাবেই কারচুপি করেই  জলে ফেলা হচ্ছে । প্রতিটা বস্তায় এক সিকি বালি ভরা হচ্ছে । গুনতিতে বালির বস্তা কম ফেলা হলেও বেশি দেখানো হচ্ছে । তারপরও নাম মাত্র নমো নমো প্রায় খালি বালির বস্তাই ফেলা হচ্ছে । বহরমপুরের গোরাবাজার ওল্ড পুলিশ লাইনের ঠিকাদার আলী সাহেবের কনস্ট্রাকশন সেখানে কাজ করছে বলে বিভিন্ন সূত্রে খবর । মানুষের দাবী , ভাঙ্গন প্রতিরোধের  নামে টাকাগুলি শুধু শুধু জলে ফেলা হচ্ছে । ভাঙ্গন রোধের নামে টাকার অপচয়  বন্ধ করা হোক । ভাঙ্গন প্রতিরোধের নামে চরম দুর্নীতি চলছে । সঠিক ভাবে ভাঙন প্রতিরোধের কাজ না হলে আগামী দিনে ধুলিয়ান শহরে ভয়ঙ্কর ভাঙ্গনের মুখে পরবে । ঠিকাদারকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে , প্রশাসনিক স্তর থেকে সঠিকভাবে ভাঙ্গন প্রতিরোধের কাজ করার নির্দেশ দেওয়া হোক বলে দাবি করেন ধুলিয়ানের বিশিষ্ট নাগরিক ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন