জীবন সাহারা পত্রিকার ২৩ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আলোচনা ও সংবর্ধনা সভা। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের শাহানা লজে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিশেষ সভায় সকলের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এই দিন এই অনুষ্ঠানে প্রয়াত জীবন সাহারা পত্রিকার সম্পাদক কেতাবুল শেখ মহাশয়ের স্মরণে, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, স্বেচ্ছাসেবী সংস্থা ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিত ছিলেন, শিক্ষক ও লেখক অরুণ কুমার সেনগুপ্ত, স্বপন সিংহ রায়, কবি লেখক এস এম নিজামুদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তথা গিনি হাউসের কর্ণধার রেজাউল করিম মহাশয়, সমাজদরদী জুম্মা খান, সমাজদরদী ফিরোজ সেখ, রাণী পাবলিক স্কুলের সুপার ফারুক হোসেন, তরুণ দুই কবি ইজাজ আহমেদ ও উমর ফারুক, শিক্ষক মোশাররফ হোসেন, সমাজদরদী ইন্তেখাব ইসলাম, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিরা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি কবি ঘোষ, কবি মহম্মদ তোহা সেখ, প্রতিবাদ পত্রিকার সম্পাদক বৈরাগ্য রবীন্দ্রনাথ হালদার, জঙ্গীপুর মিডিয়ার সাংবাদিক মুসলেহুউদ্দিন মাযহারী, সাংবাদিক আব্দুস সামাদ, সবুজ বিশ্বাস, তরিকুল সেখ, জিয়াউল হক, সারওয়ার আলম, রহমতুল্লাহ, স্বেচ্ছাসবী সংস্থার সাহাদাত হোসেন, তাসলিম সেখ, রণি সেখ, সমাজদরদী তথা সমাজবার্তা পত্রিকার সম্পাদক মহম্মদ মোস্তাফা, সামশেরগঞ্জের তিন সাংবাদিক' পাবলিক নিউজ ওয়াল্ডের জামাল শেখ ও নিউজ টুয়েন্টি্র সাংবাদিক, সাগর আলী, এবং ধুলিয়ান টিভির সাংবাদিক আজফারুল ইললাম ও শিক্ষানুরাগী তথা আল আমান মিশনের কর্ণধার রফিকুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে জঙ্গীপুর মহকুমার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সঞ্চালক শিক্ষক জাহাঙ্গীর আলম খান ও শিক্ষক ও বিশিষ্ট লেখক মনিরুজ্জামান মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে আগত সকলকেই জীবন সাহারা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা শংসাপত্র ও মেমেন্টও তুলে দেওয়া হয়।
