যৌবন বেগ - কবিতা

Youth


লেখক: মহঃ তোহা সেখ
আঠারোর চঞ্চল অস্থির বেগ উঠে ফুটে
অন্যায় রুখিতে দিক বিদিক চলে ছুটে।
আঠারো তীব্র দহন জ্বালা ভয়ঙ্কর বেগ
কত অকুতোভয়, ডরহীন দেখ দেখ।
মানে না কোন বাধা সীমা বিপত্তি
তারি যে এ বয়সের উৎপত্তি।
আঠারো করে বীরের ধারণ
সহস্তে প্রাণ করে হরণ।
এ চলে সাইক্লোন উল্কার বেগে
স্বয়ং সদা নির্ভয়ে রুদ্র তেজে জাগে।
চির দুর্বার ভৈরবী চঞ্চল দুর্জয়
ভীরু কাপুরুষের নাহি কোন পরিচয়।
এ বয়সে এত রাগ এত নেশা
নেই প্রতিশোধ, পূর্ণ করে আশা
যারা অন্যায় করে এ চলে রুখিতে
এ বয়সে পরোয়া করে না বাঁচিতে
আঠারো নাহি মানে পরাজয়ের হার
তারা মরেও প্রতিবাদ করে শতবার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন