সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের

A young man died on the spot in a terrible road accident in Samserganj


ধুলিয়ানঃ সামসেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক চালিয়ে যাবার সময় মোষের সঙ্গে বাইকের ধাক্কা। সেসময় পেছন থেকে বাইক চালককে পিষে দিলো গ্যাস ট্যাংকার পরিবহনকারী একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের। প্রাণে বাঁচলেন আরেক বাইক আরোহী। বুধবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম মহম্মদ রফিক(২৪)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার হিজলতলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনা ঘিরে সাময়িক ভ্যাবে যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এদিন বাসুদেবপুরের দিক থেকে ডাকবাংলার দিকে যাবার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তৎপরতাই নিয়ন্ত্রণে আসে যানজট। এদিকে জাতীয় সড়ক দিয়ে অবাধে মোষ চলাচল করায় এমন দুর্ঘটনা ঘটে। অবাধে মোষ চলাচল ঘিরে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন