মেরুদণ্ডহীন অন্ধ অন্যায়
সহন সহ্যকারী নকল
ভন্ড কাপুরুষের দল
দূর্বলতার সুযোগ লয়ে
মারণ ঘাতক তৈরি করে
অতি মানুষ মারার কল
অন্যায় গর্জন হুংকার
ত্রাস দিয়েছিলো যখন
ভীতি ভয় ভয়ার্ত ভাব
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে
টিকিয়ে থাকার দেখিয়ে
ছিলে ক্ষমতার দাপ
নাবালক বোবা কালা
অন্ধ ভুলে ভরা অস্তিত্বহীন
দিয়েছিলে নাহি পরিচয়
মনে মনে প্রশ্ন-উত্তর
জিজ্ঞাসা করে কখনো
করেছিলে নিখুঁত নির্ণয়
আমি কোথায় যায়
কেন চলি লক্ষ্য উদ্দেশ্য
সঠিক নিয় কি সিদ্ধান্ত
ধাবমান পথে অন্যের
বলে দেওয়া ইশারায়
চলি নাকি ভুল ভ্রান্ত
