উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে একটি সক্রিয় পশ্চিমীঝঞ্ঝা অবস্থান করছে। ফলে ভারতের উত্তর-পশ্চিম পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজস্থান ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সে কারণে উত্তর-পশ্চিম ভারতের সমতল কোনো কোনো অঞ্চলের কুয়াশা মেঘাচ্ছন্নতা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার ফলে ৩৮ ঘন্টায় দক্ষিণ ভারতের কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল ও আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনে কিছুটা গরম অনুভব হলেও রাত্রে ও সকালের দিকে ঠাণ্ডার অনুভূতি হবে। উত্তরবঙ্গে রৌদ্রজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া থাকবে। বেশ ভালোই ঠাণ্ডার অনূভুতি হব। কোনো কোনো অঞ্চলে রাত্রে, ভোরে ও সকালের দিকে কুয়াশা হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
Tags:
আবহাওয়া
