মহম্মদ হোসেন, ধুলিয়ানঃ রাজ্যে সর্ব বৃহত্তম রক্তদান শিবির করে নজির গড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দ্য ওটু হাসপাতাল। রাজ্য তথা দেশ জুড়ে এদিনের রক্তদান শিবিরের সূচনা রক্তদান শিবিরে রক্তদান করার রেকর্ড গড়ল দ্য ওটু হাসপাতাল কতৃপক্ষ। গত সোমবার রক্তদান শিবিরে ৫৩০০ জন রক্তদাতা, সেচ্ছায় রক্তদান করেন। এক দিনের রক্তদান শিবিরের সূচনা করেন ওটু হাসপাতালের কর্ণধার বাবর আলি বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাজারের জয়েন্ট পুলিশ কমিশনার আশিষ বিশ্বাস, সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, সমাজসেবী রামকৃষ্ণ সিংহ চুন্নু, ওটু হাসপাতালের অন্যতম কর্ণধার বাইরন বিশ্বাস, মিলটন বিশ্বাস, নিপন বিশ্বাস, জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ একাধিক প্রশানের আধিকারিকরা। এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন, অসংখ্য পুলিস কর্মী, হাসপাতাল কর্মী, জিৎ চ্যারিটেবল সোসাইটির সদস্য সহ সাধারন মানুষও রক্তদান করেন। মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকা হিসাবে পরিচিত সামশেরগঞ্জের ওটু হাসপাতাল। একদিনে সর্বাধিক রক্তদাতাকে নিয়ে রক্তদান শিবির করিয়ে দেশজুড়ে রেকর্ড গড়ল হাসপাতালটি। সেই রেকর্ড গড়ায় ওটু হাসপাতালের কর্ণধার তথা সমাজসেবী বাইরন বিশ্বাসের প্রশংসা করেন লালবাজারের জয়েন্ট পুলিশ কমিশনার আশিষ বিশ্বাস ও সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অতিথিবৃন্দ। তাঁরা বলেন, 'ওটু হাসপাতালের মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একদিনে এত বড় রক্তদান শিবির করে নজির সৃষ্টি করায় ওটু হাসপাতাল কর্তৃপক্ষকে স্যালুট জানাই।' ওটু হাসপাতালের কর্ণধার বাইরন বিশ্বাস বলেন, 'রক্তদান করার জন্য সাধারণ মানুষ উৎসাহিত হয়ে রক্তদান করেন। আমি কল্পনা করতে পারিনি যে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে রক্তদান করবেন। আমি তাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। অসহায় মুমূর্ষু ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাড়াতে আমার এই উদ্যোগ।”
