৬০ নং কানুপুর নবজাগরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলামের বিদায়ী "সংবর্ধনা অনুষ্ঠান"

প্রধান শিক্ষক খাইরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

আজ রঘুনাথগঞ্জ চক্রের ৬০ নং কানুপুর নবজাগরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম অবসরপ্রাপ্ত হলেন। তিনি এই বিদ্যালয়ে ২০০০ সালের ১৫ই জানুয়ারি থেকে আজ অর্থাৎ ৩১/০১/২০২৩ পর্যন্ত শিক্ষকতা করেন। এছাড়াও তিনি কানুপুর এলাকারই ছেলে এবং এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। বর্তমানে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত রঞ্জিত সাহা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তিনি বৃক্ষের মত ছায়া দিয়েছেন। ছাত্র-ছাত্রীদের করতেন, এড়াও কোনো কোনো সময় পায়খানা পরিস্কার করার জন্যে লোক না পাওয়া গেলে তিনি নিজেই পায়খানা পরিস্কার করেছেন। তিনি আরো বলেন খাইরুল মহাশয় একজন আদর্শবান শিক্ষক ছিলেন। "সংবর্ধনা অনুষ্ঠান" উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শামসুল আলম, কবীর সেখ, মেহেদি হাসান, মনসুর আলী, মুখলেস মাস্টার সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন