আজ ১৪ ই ফেব্রুয়ারী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জঙ্গীপুর বইমেলার শুভ উদ্বোধন হলো রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দানে। উদ্বোধন করেন বিশিষ্ট কবি শিবাশিষ মুখোপাধ্যায়। উপস্থিত জঙ্গীপুরের বিধায়ক তথা প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মহম্মদ সোহরাব, সেখ মহম্মদ ফুরকান, বিশিষ্ট সাহিত্যিক কুনালকান্তি দে, জঙ্গীপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি, জঙ্গীপুর বইমেলার সভাপতি তথা জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, জঙ্গীপুর বইমেলার যুগ্ম আহ্বায়ক বিকাশ নন্দ ও গৌতম ঘোষ সহ আরো অনেকে। জঙ্গীপুর বইমেলা চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২১ফেব্রুযারী পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবারো জঙ্গীপুর বইমেলায় বইপ্রেমীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
