আজ সাগরদিঘীতে উপনির্বাচন, কড়া নিরাপত্তা মধ্য দিয়ে ভোটের প্রস্তুতি চলছে তুঙ্গে। আজ সকালে ২৪৬ টি বুথে হবে ভোট গ্রহণ। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টারে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথকেই ক্যামেরা বন্দী করা হয়েছে। থাকছে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা। সুদূর দিল্লি থেকে চলবে বুথে ওপর নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানী সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘীতে। সূত্রের খবরও অনুসারে টক্করে তৃণমূল, কংগ্রেস ও বিজেপি। প্রচারে ঝড় তুলতে বাকি নেই কোন দলই। প্রশাসনের বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস। এখন শান্তিপূর্ণ ভোট করাতে সচেষ্ট প্রশাসন। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে ফাঁকা হওয়া আসনে নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের আগে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে, সব রাজনৈতিক দলগুলি।

