অনির্দিষ্টকালের জন্য বাসধর্মঘট মুর্শিদাবাদে Bus Strike in Murshidabad

Bus Strike in Murshidabad

মুর্শিদাবাদ জেলা জুড়ে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিক সংগঠনগুলো। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন?
কারণ পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া। রাস্তায় ঘনঘন অবস্থিত টোল প্লাজাগুলো মাত্রাতিরিক্ত টোল ট্যাক্স আদায় করছে। বেড়েই চলেছে টায়ার, টিউব সহ বাসের প্রয়োজনীয় যন্ত্রপাতির দাম। এছাড়াও আদালতেরনির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো ও অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচের টাকা উঠে আসছে না। প্রতিটি বাস মালিককে রুটের জন্য খরচ টোল ট্যাক্স ইন্সুরেন্স ইত্যাদি খরচ দিয়ে বাস চালাতে হয়। অন্যদিকে বেআইনিভাবে চলা গাড়ি গুলি একই রুটের সমস্ত যাত্রী বহন করে চলেছে ফল তো বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগামী দিনে এই ধর্মঘটের পথ বেছে নিয়েছে বাস মালিকরা। সেই কারণে জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাসষ্ট্যাণ্ডে। কিন্তু বাস মালিকদের এই সিদ্ধান্তে সমস্যা মুখে পড়বেন নিত্যযাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন