জামাআতে উলামায়ে হিন্দের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রতিনিধি সভা

জামাআতে উলামায়ে হিন্দের শতবর্ষপূর্তি উপলক্ষে  প্রতিনিধি সভা

কলকাতাঃ জামাআতে উলামায়ে হিন্দের শতবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য জামাআতে উলামার উদ্যোগে গতো শনিবার কলকাতা নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিনিধি সভা। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, মুফতি আব্দুস সালাম (জমিয়তের সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ), ত্বহা সিদ্দিকী (ফুরফুরা শরীফ), মাওলানা মঞ্জুর আলম কাসেমী, , মাওলানা মসিহুর রহমান (জামায়াতে ইসলামী হিন্দ), জাকি মাদানী (আহলে হাদীস সংগঠন), প্রদীপ কুমার (পুরোহিত), প্রসূন বন্দোপাধ্যায় প্রমুখ (আইনজীবী)। এদিনের সভায় জাতীয় সংহতি ও ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংবিধানের মর্যাদা, ওয়কাফ সম্পত্তি সুরক্ষা, ইউনিফর্ম সিভিল কোর্ড, এন‌আরসি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, ক্বারী আব্দুল আলীম, মাওলানা ইমতিয়াজ, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান আরিফ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন