রাত্রে সন্তান প্রসব করে সকালে হাসপাতাল বেডে পরীক্ষা পারুলের

রাত্রে সন্তান প্রসব করে সকালে হাসপাতাল বেডে পরীক্ষা পারুলের

রাতে পুত্র সন্তানের জন্ম দিয়ে সকালে হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা দিল পারুল খাতুন। অদম্য ইচ্ছে শক্তির জেরে প্রসব যন্ত্রনাকে সহ্য করেই হাসপাতাল বেডে ইংরেজি পরিক্ষা দিল পরিক্ষার্থী। মুর্শিদাবাদের সুতির কাশিমনগর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুনের অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র। পারুলের বাবার বাড়ি সুতির শংকরপুর গ্রামে। বছর খানেক আগে সামসেরগঞ্জের শিকদার পুরে বিয়ে হয় তার। ‌বাংলা পরিক্ষা কেন্দ্রে বসে দেয় পারুল। বাংলা পরিক্ষা দিয়ে বাড়ি ফিরতেই প্রসব যন্ত্রনায় ঝটপট করতে থাকলে পরিবারের লোকেরা তড়িঘড়ি রাতেই মহিশাইল হাসপাতালে ভর্তি করে। রাত ৯ টা নাগাদ স্বাভাবিক ভাবে ফুটফুটে পুত্র সন্তানের জর্ন্ম দেয় মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুন। ‌পুত্র সন্তানের জন্ম দেওয়া পারুল রাতেই পরিবারের লোকেদের জানাই আমি পরীক্ষা দেবো। কাল ইংরেজি পরীক্ষা তা দিতে চাই। সাত সকালে পারুল খাতুনের বাবা জয়দুর সেখ ছুটে যান কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক, জুলফিকার আলির কাছে। জুলফিকার বাবু তড়িঘড়ি অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা ফেরদৌসি ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের সাথে যোগাযোগ করে, পরীক্ষার ব্যবস্থা করেন। অবশেষে পুত্র সন্তান কোলে হাসপাতালের বেডে বসেই জীবনের বড় পরীক্ষা দিয়ে অদম্য ইচ্ছে পুরুন করলো পারুল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন