মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক বন্দর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক বন্দর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

৫৯ বছর পর চালু হলো রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ। ভারত থেকে বাংলাদেশে জলপথ বাণিজ্য এবার আরও সুগম হতে চলেছে। গতকাল সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় পদ্মা নদীর ধারে নতুন নদী বন্দর উদ্বোধন হয়ে গেলো। কেন্দ্রের জাহাজ ও বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুর্শিদাবাদের নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেন। প্রাথমিক পর্যায়ে এই বন্দরের নৌপথের মাধ্যমে ভারত সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালি ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি করবে। এবং বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভারতে আমদানি করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন