জঙ্গীপুর: সন্দেশখালিতে অত্যাচারিত মানুষের কন্ঠ রোধ করা ও রাজ্যের প্রশাসনিক সন্ত্রাসের প্রতিবাদে আজ রঘুনাথগঞ্জ ১ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। মিছিলটি জঙ্গীপুর টাউন কংগ্রেস কার্যালয় (জঙ্গীপুর কলেজ হোস্টেলের নিকট) থেকে বিকেল ৩:০০ ঘটিকায় শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। তারা দাবি করেন, সন্দেশখালিতে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গীপুর টাউন সভাপতি মোহন মাহাতো, রঘুনাথগঞ্জ ১ নং ব্লকের সভাপতি হাসানুজ্জামান (বাপ্পা), জঙ্গীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুম্মা খান সহ কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীগণ।
