পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ, হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো সোমা দাস

সুতিঃ পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো ছাত্রী। মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোমা দাস। শনিবার সাংস্কৃতিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সুতির কাশিমনগর হাইস্কুলের সেন্টারে অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা সেন্টারে সোমার অসুস্থতার কারণে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা সেন্টারের সুপার ভাইজার তথা কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক মহঃ জুলফিকার আলি তাকে হাসপাতালে ভর্তি করেন। তাকে ভর্তি করা হয় মহিশাইল ব্লক হাসপাতালে। হাসপাতালের ডাক্তার বাবুরা তড়িঘড়ি তার চিকিৎসা শুরু করেন। কিছুক্ষন পরে সুস্থ বোধ করলে সে হাসপাতালে পরীক্ষা দেওয়ার আবেদন জানায়। এর পরেই তার পরীক্ষার বন্ধবস্ত করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারের আধিকারিকরা। পরিক্ষার জন্য সব রকমের সহযোগিতা করেন কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক জুলফিকার বাবু। প্রশাসন ও ভিজিলেটার দের উপস্থিতে অবশেষে হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিকের সাংস্কৃতিক পরিক্ষা দেয় সে। তার হাসপাতালে পরীক্ষার বন্ধবস্ত করে দেওয়ায় সে ও তার পরিবার ভীষণ খুশি। সে, তার পরিবার ও অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় কতৃপক্ষ, ধন্যবাদ জানিয়েছেন কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলি মহাশয়কে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন