বলাই প্রামানিক, নবগ্রাম: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলঅঞ্চলের বাদশাহী রাস্তায় বাগিরাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ও যাত্রী বোঝাই বাস ও ট্রাক্টরের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় শুক্রবার।
এই পথ দুর্ঘটনাতে বাদশাহী রাস্তাটি অবরোধ হয়ে পড়ে কিছক্ষনের জন্য এবং বাসে থাকা বেশ কিছু যাত্রীদের সামান্য আঘাত লাগে তাদেরকে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি পাঁচগ্রামের দিক থেকে শেরপুরের দিকে যাচ্ছিল এবং ট্রাক্টরটি শেরপুরের দিক থেকে পাঁচগ্রামের দিকে যাচ্ছিল বলে জানা যায়।
বর্তমানে নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে, ট্রাক্টরটিকে ক্রেনের মাধ্যমে এবং ক্ষতিগ্রস্থ বাসটি কে নবগ্রাম থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
Tags:
মুর্শিদাবাদ
