জঙ্গীপুরে জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান প্রায় ২০০ পরিবারের

About 200 Families Joined Trinamool in Jangipur

ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গেছে।লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেস ও সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান কর্মী ও সমর্থকদের। জানাযায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলের প্রায় ১৫০ থেকে ২০০ পরিবার কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই দিন জঙ্গীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গীপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানায় তাদেরকে। রানীনগর অঞ্চলের এক কংগ্রেস কর্মী বাবুখান বলেন জাতীয় কংগ্রেসে থেকে মানুষের জন্য কোন রকম উন্নয়ন মূলক কাজ করতে পারছিলাম না তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করতে সুবিধা হবে বলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। যোগদান সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ উপস্থিত ছিলেন জঙ্গীপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন রানীনগর অঞ্চল সভাপতি খায়রুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন