মুর্শিদাবাদে মদের আসর নিয়ে প্রতিবাদ করায় তিনজনকে ছুরিকাঘাত

ছুরির আঘাতে যখন ব্যাক্তি চিত্র-১
ছুরির আঘাতে যখন ব্যাক্তি চিত্র-২

মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ থানার হাতিবাধা বহরা এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায় তিনজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে মদের আসর বসানোর প্রতিবাদ করেন তিনজন স্থানীয় বাসিন্দা। এতে মদ্যপদের সঙ্গে বচসা শুরু হয় এবং এক পর্যায়ে দুই মদ্যপ ব্যক্তি ওই তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে।

আহতদের তেঘরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

এলাকার মানুষজন এই হামলার ঘটনায় আতঙ্কিত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন