২৪ নভেম্বর, ২০২৪, রবিবার, মুর্শিদাবাদ: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ সেন্টারের আইন বিভাগে উদযাপিত হলো জনজাতীয় গৌরব দিবস ২০২৪। আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ও অন্যান্য উপজাতীয় নেতাদের সম্মানে এই দিনটি উদযাপন করা হয়। উল্লেখ্য, ভারত সরকার বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে "জনজাতীয় গৌরব দিবস" হিসাবে ঘোষণা করেছে, যাতে উপজাতীয় সম্প্রদায়ের ইতিহাস ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের বিশিষ্ট অধ্যাপকগণ ড. মোহাম্মদ রৌফ, ড. মোঃ জুনায়েদ, ড. রশীদ আহমেদ এবং ড. আলিয়া। ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সায়াম রহমান, ফাইজা শাকির, আয়েশা নিগর এবং ফাইজা উরুজ। অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 'হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি'র সভাপতি মোঃ তৌসিফ আহমেদ এবং 'স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক, কবি, লেখক ও শিক্ষক মোঃ ইজাজ আহামেদ।
এ ধরনের উদ্যোগ উপজাতীয় সম্প্রদায়ের গৌরবময় ঐতিহ্য ও সংগ্রামের প্রতি নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সবাই।
উপজাতীয় নেতাদের অবদানকে স্মরণ করার মধ্য দিয়ে এই ধরনের উদ্যোগ জাতীয় ঐক্যের বার্তা বহন করে।

