কেন্দ্রের ওয়াকাফ সংশোধনী বিল ২০২৪ বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

TMC protest meeting demanding cancellation of Waqf Amendment Bill 2024

আবু তাহের, কলকাতা: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রস্তাবিত অবৈধ ওয়াকাফ সংশোধনী বিল ২০২৪-এর বিরুদ্ধে কলকাতার রাণী রাসমণি রোডে একটি বিশাল ও ঐতিহাসিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিবাদ সভায় রাজ্যের সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও, সভায় উপস্থিত ছিলেন জঙ্গীপুর টাউন পূর্ব পাড়ের প্রেসিডেন্ট হাবিবুর রহমান আনসারী।

সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে:

  • এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার ও ধর্মীয় সম্পদের উপর আঘাত।
  • কেন্দ্র সরকারের এই বিল সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এক চরম আক্রমণ।
  • বক্তারা এই বিল অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।
বিরোধিতা ও প্রতিবাদের এই ধারা আরও জোরদার করার বার্তা দিয়ে সভার সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন