ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আর আমাদের মাঝে নেই। গতকাল বৃহস্পতিবার, দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ড. মনমোহন সিং ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। ১৯৯১ সালে ভারতের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেন।
ড. সিংয়ের মৃত্যুতে ভারতসহ সমগ্র বিশ্ব শোকাহত। রাজনৈতিক মহল, অর্থনীতি বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ তার অসামান্য অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।
আমরা একজন শান্ত, মেধাবী এবং সজ্জন এই নেতার প্রয়াণে ভারত একটি মহান দেশপ্রেমিক এবং সৎ নেতাকে হারালাম।
Tags:
দেশ

