জঙ্গীপুরে পচাগলা মৃতদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

Decomposing body recovered

রাজু শেখ,জঙ্গীপুর: জঙ্গীপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড প্রতাপপুর এলাকায় একটি বাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির পরিচয় বাপি দাস (আহিরণ, সুতি থানা) বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এখনো মৃত্যুর সঠিক কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

এলাকাবাসীর মতে, বিষয়টি রহস্যজনক। মৃতদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েকদিন আগের হতে পারে। তবে তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন