খুনের ও আবাস দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ সিপিএমের

CPM protested on the streets demanding trial against murder and housing corruption

মহম্মদ হোসেন,জঙ্গীপুর: রঘুনাথগঞ্জের ২নং ব্লকের মুকুন্দপুরে আবাস যোজনার টাকা ফেরত চাইতে গিয়ে খুন হওয়া কালু শেখের হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে পথে নামলো সিপিএম। মৃত কালু শেখের স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে মিছিল করে সিপিএম নেতৃত্ব। মিছিলটি রাধানগর মোড় থেকে শুরু হয়ে মুকুন্দপুর মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা, জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহরা নুপুর, মিঠিপুর এরিয়া কমিটির সম্পাদক মিজানুর রহমান এবং জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম।

সিপিএম দাবি করেছে, আবাস যোজনায় শাসক দলের ব্যাপক দুর্নীতি ও তোলাবাজির কারণেই কালু শেখকে প্রাণ হারাতে হয়েছে। সভায় বক্তারা কালু শেখের হত্যাকারীদের কঠোর শাস্তি এবং আবাস যোজনায় জড়িত দুর্নীতিবাজদের বিচার দাবি করেন।

স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা দ্রুত বিচার চায়। সিপিএমের এই আন্দোলন রঘুনাথগঞ্জ অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন