জঙ্গীপুর পৌর এলাকায় অম্রুত প্রকল্পের দুর্নীতি বিরোধী অভিযানে জাকির হোসেনের

In anti-corruption drive of Amrut project

 

মহাম্মদ হোসেন, জঙ্গীপুর: জঙ্গীপুর পৌরসভায় দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নের খামতির অভিযোগে আবারও সক্রিয় হলেন বিধায়ক জাকির হোসেন। তিনি বৃহস্পতিবার পৌর এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অম্রুত প্রকল্পের আওতায় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা।

পরিদর্শনের সময় তিনি প্রকল্পের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিধায়কের মতে, নির্মাণকাজে নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে, সঠিকভাবে প্রাচীর নির্মাণ হয়নি, এমনকি গর্তগুলিও বন্ধ করা হয়নি। তিনি বলেন, "এই ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।"

বিধায়ক জাকির হোসেন স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়ে জানান, "এক সপ্তাহের মধ্যে এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হবে।"

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন বাসিন্দা বলেন, "পাঁচ বছরে আমরা চেয়ারম্যানকে অন্তত ছয়বার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি।" আরেকজন প্রশ্ন তোলেন, "সব সময় শুনছি কাজ হবে, কিন্তু কবে হবে?"



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন