মহম্মদ হোসেন, জঙ্গীপুর: রঘুনাথগঞ্জের জোতকমল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো নূর মহম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর তৃতীয় সিজনের ফাইনাল ম্যাচ। জঙ্গিপুর প্রিমিয়ার লীগ (JPL)-এর পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল JMM একাদশ ও সাগরদিঘী জাগুনপাড়া।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ট্রাইব্রেকারেও কোনো দল জয়ের স্বাদ পেতে পারেনি। শেষমেশ টসের মাধ্যমে জয়ী ঘোষণা করা হয় JMM একাদশকে।
টুর্নামেন্টটি এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এই আয়োজন ভবিষ্যতে যুব প্রজন্মকে ফুটবলে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আয়োজকরা।

