১০৮ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ

১০৮ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ

সংবাদদাতা, সুতি: সুতি থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল। রবিবার রাতে ইসলামপুর বাগান এলাকা থেকে ১০৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম দুলাল হোসেন, যিনি সুতি থানার হাসানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ফেনসিডিলের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত চলছে। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, নেতাজি মোড় এলাকার একটি ফার্মেসি থেকে বেআইনি পশু চিকিৎসার ওষুধ বিক্রির অভিযোগে সুজিত ঘোষ নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার দোকান থেকে ১১১ প্যাকেট এভেলিন ভেট বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, এই ওষুধ হেরোইনের সঙ্গে মিশিয়ে নেশার জন্য ব্যবহৃত হত।

পুলিশের এই তৎপরতায় এলাকাবাসী খুশি। সাধারণ মানুষের মতে, এই ধরনের অভিযান মাদক চক্রের ওপর বড় প্রভাব ফেলবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন