লরির ধাক্কায় টোটো চালকের মৃত্যু

E-rickshaw driver died in collision with e-rickshaw and lorry

গত কাল মালদা জেলার ইংরেজবাজার থানার মহদিপুর ঝিনাইঘাট এলাকায় বুধবার সকালে এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় এক টোটো চালক নিহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই চালক মহদিপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগামী একটি লরি তার টোটোর ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এখনও পর্যন্ত মৃত টোটো চালকের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে স্পিড ব্রেকার ও নজরদারির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে লরিটিকে আটক করা যায়নি। তবে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করেছে। পথ নিরাপত্তার বিধি আরও কড়া করার দাবিতে আন্দোলনের সুর চড়ছে। প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন