জঙ্গীপুরে সম্প্রীতি ক্রিকেট ম্যাচে জঙ্গীপুর প্রেসক্লাব একাদশের দাপুটে জয়

জঙ্গীপুরে সম্প্রীতি ক্রিকেট ম্যাচে জঙ্গীপুর প্রেসক্লাব একাদশের দাপুটে জয়

মহম্মদ হোসেন, জঙ্গীপুরে:পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল। এই দিন এম.এল.এ জাকির হোসেন একাদশ বনাম জঙ্গীপুর প্রেসক্লাব একাদশের মধ্যে একটি সম্প্রীতি ম্যাচ হয়।

টসে জিতে এম.এল.এ জাকির হোসেন একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ছয় ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সামিম মণ্ডল, যিনি তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে "ম্যান অব দ্য ম্যাচ" নির্বাচিত হন।

Samim Mondal
ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার গ্রহণ করছে সামিম মণ্ডল 

জবাবে, জঙ্গীপুর প্রেসক্লাব একাদশ মাত্র চার ওভার দুই বলেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করে দুর্দান্ত জয় নিশ্চিত করে।

খেলা শেষে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। সম্প্রীতির এই ম্যাচ খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি করে। আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

জঙ্গীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা ট্রফি নিয়ে উল্লাস করছেন
জঙ্গীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা ট্রফি নিয়ে উল্লাস করছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন