মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

Mamata Banerjee
Matama Banerjee with Public at Murshidabad

মহম্মদ হোসেন, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ একদা বাংলার রাজধানী এবং ইতিহাসের অমূল্য ধারক, গতকাল উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করল। লালবাগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩৪৮.১৭ কোটি টাকার মোট ১১১টি জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন এবং ১৫০.৫৭ কোটি টাকার ৮৫টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও প্রায় ৬২ হাজার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ২০০তম বর্ষপূর্তির শুভক্ষণে ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য।

গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। এদিন ভাঙন রোধের জন্য ৬২.৬১ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের মা-মাটি-মানুষের সরকার সর্বদা মানুষের পাশে।”

মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রীতির প্রতীক মুর্শিদাবাদে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নতাবাদী শক্তি অশান্তি সৃষ্টি করতে চাইলেও এখানকার মানুষ তাঁদের ঐক্য ও সৌহার্দ্যের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছেন। তিনি আরো বলেন, “বাংলা একটি ঐক্যবদ্ধ পরিবার, এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধিই আমাদের একমাত্র লক্ষ্য।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন