সংবাদদাতা, ফারাক্কা: আজ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া (WPI)-র পঞ্চম ব্লক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মোঃ শাহাজাহান আলী, রাজ্য সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, উঃ মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি ড. হামিদ সেখ, জেলা সহ-সভাপতি বিশিষ্ট সাহিত্যিক এম এ হান্নান ও মোঃ আসাদুল্লাহ, জেলা সম্পাদক মোঃ হাসিম আব্দুল হালিম, জেলা ট্রেজারার আবেদ হোসেন এবং ফারাক্কা ব্লকের ব্লক সভাপতি জাহাঙ্গীর সেখসহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা সংগঠনের সাফল্য এবং জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ WPI-এর ভবিষ্যৎ লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
