আহিরনে বিজেপির দলীয় সভায় নেতাদের প্রকাশ্য ঝামেলা, মঞ্চেই অপমানিত বর্তমান জেলা সভাপতি! ভিডিও নিজেই করলেন প্রাক্তন জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ।
আহিরন, মোহাম্মদ হোসেন: আবারও প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। আহিরনে অনুষ্ঠিত এক দলীয় সভায় চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হল যখন বিজেপিরই প্রাক্তন জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ মঞ্চে বক্তব্যরত অবস্থায় হঠাৎ করে মাইক বন্ধ করে দেন।
ঘটনার সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন বিজেপির বর্তমান জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ। সেই সময় আচমকা এসে ধনঞ্জয়বাবু মাইক বন্ধ করে দেন এবং এই ঘটনাটির ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে এবং দলের অভ্যন্তরীণ কোন্দল ফের একবার প্রকাশ্যে এসেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সভার পরিবেশ সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় কর্মীদের একাংশ এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতির মধ্যে মতানৈক্য চলছিল। তবে প্রকাশ্যে মঞ্চে এমন ঘটনার ফলে দলীয় ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে বলেই রাজনৈতিক মহলের মত।
পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
