ভগবানগোলার বাথানপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর

ভগবানগোলার বাথানপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী অঞ্চলের বাথানপাড়ায় দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

অভিযোগ, স্থানীয় তৃণমূলের মেম্বারকে রাস্তা সংস্কারের দাবি জানালে তিনি কটাক্ষ করে বলেন, “আমি কি জমি বিক্রি করে পকেট থেকে টাকা দিয়ে রাস্তা করে দেব?” এমনকি আরও অভিযোগ, উন্নয়নের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “উন্নয়ন না করলেও চলবে, আমি কি এ করেই খাই?”

এর প্রতিবাদে আজ সকাল ১০টা নাগাদ বাথানপাড়ার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই টোটো ও মোটরসাইকেল উল্টে দুর্ঘটনা ঘটছে।

ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৬ তারিখের নির্বাচনের আগে রাস্তার কাজ না হলে তারা ভোট বয়কট করবেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার না হলে আন্দোলন আরও তীব্র হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন