লালগোলার তারানগরে পদ্মার ভাঙনে সর্বস্বান্ত গ্রামবাসী, বাংলার উত্তরণ সংগঠনের পাশে দাঁড়ানো

পদ্মা ভাঙ্গনের চিত্র

মহম্মদ হোসেন, জঙ্গীপুর নিউজ লালগোলা: মাসের পর মাস ধরে চলছে পদ্মার ভাঙন। ইতিমধ্যেই লালগোলার তারানগর অঞ্চলে প্রায় ৮০টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অসহায় মানুষরা এখন দিশেহারা হয়ে সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সরকারিভাবে অল্প কিছু রেশন মিললেও ভাঙন কবলিত মানুষের আর্তনাদ এখনো উপেক্ষিত।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাঙন এলাকায় এসে আশ্বাস দিলেও কার্যত কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে গ্রামবাসীর।

বাংলার উত্তরণ  এর পোস্টার
বাংলার উত্তরের সদস্যদের খাদ্যদ্রব্য বিলির চিত্র

এই পরিস্থিতিতে বাংলার উত্তরণ সংগঠন আজ ভিটে-মাটি হারা মানুষদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে দুর্গতদের হাতে চাল, ডাল, ডিম, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকাবাসীর জন্য একদিনের বিনামূল্যে আহারের ব্যবস্থাও করা হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, অতীতেও তারা একমাস ধরে ভাঙন কবলিত গ্রামবাসীর খাদ্যের দায়িত্ব নিয়েছিলেন। তবে এবার ভিডিওগ্রাফি ও প্রকাশে স্থানীয় প্রশাসনিক বিধিনিষেধ থাকায় কেবল একদিনের জন্য এই কর্মসূচি পালন করা হয়েছে।

গ্রামবাসীর দাবি, রাজ্য সরকার যদি দুর্গত এলাকার পুনর্বাসনের উদ্যোগ নিতেন, পুজোর অনুদান ও লক্ষীর ভান্ডারের টাকার পরিবর্তে আবাসন প্রকল্পে ব্যয় করতেন, তবে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো।
👉 কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। 🙏 আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন