জঙ্গীপুরে চালু হলো সাইবার সতর্কবাণী বুথ | পুলিশ জেলার উদ্যোগে প্রতারণা রোধে বিশেষ পদক্ষেপ

Jangipur Police Cyber Awareness Booth

Jangipur Police Cyber Awareness Booth

মহম্মদ হোসেন, জঙ্গীপুর: জঙ্গীপুর পুলিশ জেলার উদ্যোগে চালু হলো সাইবার সতর্কবাণী বুথ। সাধারণ মানুষকে সাইবার প্রতারণা থেকে রক্ষা করতেই এই বিশেষ বুথের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।

সাইবার প্রতারকরা ভয় বা লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে—সেই বিষয়ে মানুষকে সচেতন করাই এই বুথের মূল লক্ষ্য।

জঙ্গীপুরে চালু হলো সাইবার সতর্কবাণী বুথ | পুলিশ জেলার উদ্যোগে প্রতারণা রোধে বিশেষ পদক্ষেপ
জঙ্গীপুরে চালু হলো সাইবার সতর্কবাণী বুথ | পুলিশ জেলার উদ্যোগে প্রতারণা রোধে বিশেষ পদক্ষেপ
করণীয়:
  • আপনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট রাখুন।
  • বিশ্বস্ত যোগাযোগ ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করবেন না।
  • শুধু সুরক্ষিত ও যাচাই করা ওয়েবসাইট বা পেমেন্ট কেতু এতে কার্ড ব্যবহার করুন।
  • শুধুমাত্র UIDAI অনুমোদিত ডিভাইস ও অ্যাপ-এ mAadhaar ব্যবহার করুন।
  • অনলাইন বিনিয়োগে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।
  • যেকোনো বিনিয়োগের আগে SBI বা RBI সূত্রে যাচাই করুন।
  • বর্জনীয়:
  • সন্দেহজনক লিঙ্ক বা ভিডিও শেয়ার করবেন না।
  • অযাচিত মিডিয়া ফরওয়ার্ড বা রি-পোস্ট করবেন না।
  • কার্ড নম্বর, CVV, OTP বা PIN কারো সাথে শেয়ার করবেন না।
  • অন্য কাউকে আপনার ফিঙ্গারপ্রিন্ট আইরিস স্ক্যান করতে দেবেন না।
  • অপরিচিত বা রেজিস্টারহীন এজেন্ট বা প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করবেন না।
  • দ্রুত মুনাফার প্রলোভনে আসা কল/ইমেইল এড়িয়ে চলুন।
  • এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জঙ্গীপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, অ্যাডিশনাল এসপি মহম্মদ শামীম, রঘুনাথগঞ্জ্ থানার আইসি সন্দীপ চট্টরাজ, এইচডিপিও প্রবীণ রায়, জঙ্গীপুর সাইবার পুলিশ স্টেশনের ওসি সুমিত বিশ্বাস, আইসি প্রসন মিত্রসহ আরও অনেকে।

    জঙ্গিপুর পুলিশ জেলার বার্তা একটাই— “সচেতন থাকুন, সাইবার প্রতারণা থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন।” সচেতন নাগরিকই নিরাপদ নাগরিক

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন