কুমারগঞ্জে সর্বভারতীয় মিম পার্টির প্রকাশ্য সভা ও বস্ত্র বিতরণ — উন্নয়নের দাবি তোলেন রাজ্য সভাপতি ইমরান সোলানকি

কুমারগঞ্জ এলেন্দরি স্কুল মাঠে মিম পার্টির প্রকাশ্য সভা ও বস্ত্র বিতরণ
কুমারগঞ্জ এলেন্দরি স্কুল মাঠে মিম পার্টির প্রকাশ্য সভা ও বস্ত্র বিতরণ

দক্ষিণ দিনাজপুরের এলেন্দরি স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় অংশ নেন শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ

দক্ষিণ দিনাজপুর, কুমারগঞ্জঃ আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত এলেন্দরি স্কুল মাঠে সর্বভারতীয় মিম পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য কর্মীসভা ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলানকি সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উম্মেদ আলী খান, সহ-সভাপতি জালাল সরকার ও হায়দার আলী, সাধারণ সম্পাদক আকরাম মন্ডল, গঙ্গারামপুর ব্লক সভাপতি জুয়েল হোসেন, এবং নেতৃবৃন্দ মাসুদ রানা মন্ডল, জাফিরুল ইসলাম, মোর্শিদুল ইসলাম সরকার, আক্কাস মোল্লা, কুদ্দুস মিয়া, ওবাইদুল মিয়া, ও আনোয়ার সরকার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা-কর্মী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি ইমরান সোলানকি বলেন, “কুমারগঞ্জের মতো পিছিয়ে পড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এখনও উন্নতমানের হাসপাতাল, স্কুল, মাদ্রাসা নেই। স্থানীয় বিধায়করা শুধু ভোটের সময় আসেন, তারপর আর দেখা মেলে না। সাধারণ মানুষের আওয়াজ বিধানসভায় তুলতে আগামী নির্বাচনে মিম প্রার্থী দেবে।”

এই কর্মসূচিতে হিন্দু, মুসলমান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে প্রায় ৩ শতাধিক গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন