ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব, অধিকার ও স্বরক্ষার  সংগ্রামে জাতীয় কংগ্রেসের মহামিছিল

congress-waqf-protest-march-1
মোহাম্মদ হোসেন, জঙ্গীপুর:

গতকাল জঙ্গীপুরে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক বর্ণাঢ্য মহামিছিল। ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব, অধিকার ও স্বরক্ষার সংগ্রামে মহামিছিল এই মিছিলের আয়োজন করে রঘুনাথগঞ্জ–১ নম্বর ব্লক কংগ্রেস কমিটি।

congress-waqf-protest-march-2

মিছিলের পরিষ্কার বার্তা— TMC এবং BJP দু’পক্ষের মধ্যেই ওয়াকফ সম্পত্তি নিয়ে স্বার্থের রাজনীতি চলছে, আর সেই অপব্যবহারের বিরুদ্ধে সরব কংগ্রেস। নেতৃত্বরা জানান—ওয়াকফ সম্পত্তির সঠিক হস্তান্তর, রক্ষণাবেক্ষণ ও আইনি সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

congress-waqf-protest-march-3

এই মিছিলে উপস্থিত ছিলেন- জঙ্গীপুর মহাকুমার সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস, লালবাগ মহকুমা সভাপতি মর্তুজা হোসেন, জঙ্গীপুর টউন সভাপতি মোহন মাহাতো, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি হামদুল শেখ, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সভাপতি আবুল কাশেম এছাড়াও স্থানীয় কংগ্রেস নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। ব্যানার-ফেস্টুন, পতাকা এবং স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। নেতারা অভিযোগ করেন—ওয়াকফ বোর্ডের সম্পত্তি রক্ষায় সরকারের স্পষ্ট ভূমিকা নেই, বরং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

congress-waqf-protest-march-4

কংগ্রেসের পক্ষ থেকে দাবি—ওয়াকফ সম্পত্তির মালিকানা, অধিকার এবং স্বচ্ছ ব্যবস্থাপনার প্রশ্নে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে দল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন