![]() |
| শীত বস্ত্র বিতরণের চিত্র |
জঙ্গীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর এক অভিনব মানবিক উদ্যোগ। তাঁর পিতা প্রয়াত মেঘনাথ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে মুমূর্ষ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু হলো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা।
শুধু তাই নয়, মানবিকতার এই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবছরও তিনি দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন। তাঁর উদ্যোগে ৮০০ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ শিলান্যাস করেন সন্তোষ চৌধুরীর মা নিজ হাতে। এই মহতী কাজে তিনি আনন্দিত ও গর্বিত। পাশাপাশি ভবিষ্যতেও যেন এই মানবিক পরিষেবা অব্যাহত থাকে— সেই কামনায় তিনি তাঁর পুত্রকে আশীর্বাদ করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, জঙ্গীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রতিনিধি তারিকুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সৈনিক ইন্তেখাব ইসলাম, সফিকুল আলম সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি।
এই ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের জন্য সন্তোষ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।

