অকেজো অর্জুনপুরের একমাত্র PHE জল প্রকল্প, পানীয় জলের চরম সংকটে এলাকাবাসী

অকেজো অর্জুনপুরের একমাত্র PHE জল প্রকল্প, পানীয় জলের চরম সংকটে এলাকাবাসী

কয়েকদিন ধরে অকেজো অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ PHE, চরম দুর্ভোগে এলাকাবাসী! মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ ব্যবস্থা PHE গত কয়েকদিন ধরে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। PHE পাম্প অপারেটর মজিবুর রহমান জানান, গত ১৭ তারিখ বুধবার অতিরিক্ত ইলেকট্রিক ভোল্টেজের কারণে পাম্প মেশিনটি বিকল হয়ে যায়। ঘটনার পরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত মেশিন সারাইয়ের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

এলাকাবাসীরা জানান, শনিবার ফরাক্কা ব্লকের বিডিও এবং স্থানীয় জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মাস্টার সহিদুল আলম PHE জল প্রকল্পটি পরিদর্শনে আসেন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখলেও জল সরবরাহ স্বাভাবিক করার কোনও তৎপরতা এখনও শুরু হয়নি বলে দাবি স্থানীয়দের।

এদিকে, পানীয় জলের সংকটে সাধারণ মানুষের দুর্দশার কথা জানতে পেরে রবিবার অর্জুনপুর PHE জল প্রকল্প পরিদর্শনে আসেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। পরিদর্শন শেষে তিনি PHE দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন